Breaking News

এই বার চাকরীচ্যুত হচ্ছেন কেভিন রবার্টস

প্রধান নির্বাহী কেভিন রবার্টসকে চাকরীচ্যুত করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এমন খবর প্রকাশিত হয়েছে দেশটির গণমাধ্যমে।

খেলাধুলা বন্ধের এই সময়টায় রবার্টসের চাকরি হারানোর ঘটনাকে অস্ট্রেলিয়ায় সবশেষ বড়সড় ক্রীড়া বিষয়ক খবর হিসেবেও উল্লেখ করছে গণমাধ্যমগুলো।

সবশেষ দুই মাসে বোর্ডের শতাধিক কর্মী ছাটাই সহ বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে কপাল পুড়ছে রবার্টসের।

অস্ট্রেলিয়ান গণমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডে প্রকাশিত সংবাদ অনুসারে আগামী বুধবার কেভিন রবার্টসকে বরখাস্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে সিএ। ইতোমধ্যে তার স্থলাভিষিক্ত করতে একজন অন্তর্বর্তীকালীন নিয়োগের ব্যাপারেও আলোচনা করছে বোর্ডের সদস্যরা।

অবশ্য সংবাদ সংস্থা এএফপি কে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। ৪৭ বছর বয়সী কেভিন রবার্টস যদি চাকরি হারান তবে তিনি রাগবি অস্ট্রেলিয়া ও জাতীয় রাগবি লিগে যোগ দেবেন।

২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী হিসেবে যোগ দেন কেভিন রবার্টস। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরুন ব্যানক্রফটের বিতর্কিত বল টেম্পারিং কান্ডের পর ১৭ বছর কাজ করা সাবেক প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডের স্থলাভিষিক্ত হন রবার্টস।

গত এপ্রিলে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রায় ১৫০ জন কর্মীকে ছাঁটাই করেন বরাবর্টস। এমনকি বছরে মাঝামাঝি সময় পর্যন্ত এভাবে চলবে বলেও জানান ক্রিকেট অস্ট্রেলিয়া প্রধান নির্বাহী। বেশ কিছু কর্মীর বেতনের বড় অংশ কেটে রাখলেও নিজের বেতন কাটা যায়নি ২০ শতাংশের বেশি।

এছাড়া করোনা প্রভাবে তৈরি হওয়া বোর্ডের আর্থিক সংকট নিরসনে কমনওয়েলথ ব্যাংক থেকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নেন কেভিন রবার্টস।

সব মিলিয়ে তার বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ হওয়ার পর তাকেই বাদ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সূত্র/ Cricket97

The post এই বার চাকরীচ্যুত হচ্ছেন কেভিন রবার্টস appeared first on Bangla News Express.



from Bangla News Express https://ift.tt/3d84JJz
via IFTTT এই বার চাকরীচ্যুত হচ্ছেন কেভিন রবার্টস

No comments