Breaking News

চলচ্চিত্রে এখন নিয়মিত নন এক সময়ের ব্যস্ত তারকা অপু বিশ্বাস

চলচ্চিত্রে এখন নিয়মিত নন এক সময়ের ব্যস্ত তারকা অপু বিশ্বাস। মাঝে বেশ কয়েকটি সিনেমার কথা শোনা গেলেও একটি সিনেমা শেষ করেছেন তিনি।

বাপ্পী চৌধুরীর বিপরীতে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটি শেষে মুক্তির অপেক্ষায় ছিল। কিন্তু করোনা ভাইরাসের প্রভাবের কারণে আর মুক্তি পায়নি সিনেমাটি।

তবে সিনেমা না থাকলেও বিভিন্ন কারণে আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি পোস্ট নিয়ে আবারও আলোচনায় আসেন এই নায়িকা।

অপু বিশ্বাস লেখেন, ‘২০১৭ সালে সন্তানকে নিয়ে যখন বিপাকে পড়ি তখন বুকভরা আশা নিয়ে গিয়েছিলাম এক লিজেন্ডের কাছে।

২ ঘণ্টা বসিয়ে রেখে বললো উনি বাসায় নেই। কয়েক বছর পর এক সিনিয়র সাংবাদিকের মুখে শুনতে পারলাম লিজেন্ড হাসিমুখে বলেছে অপু বিশ্বাস তার সন্তানকে নিয়ে ও গাড়ি ভর্তি মিষ্টি নিয়ে এসেছিল আমার কাছে তার পরিবারের মুখে হাসি ফোটাতে,

কিন্তু আমি তাকে ঢুকতে দিইনি। এটাকেই কী লিজেন্ড বলে? শুভ হোক এই দিনটি আপনার জীবনে!’

তার স্ট্যাটাসকে কেন্দ্র করে চলছে সমালোচনা। মন্তব্য করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে।

সূত্র/ ইত্তেফাক

The post চলচ্চিত্রে এখন নিয়মিত নন এক সময়ের ব্যস্ত তারকা অপু বিশ্বাস appeared first on Bangla News Express.



from Bangla News Express https://ift.tt/2Y9QO1n
via IFTTT চলচ্চিত্রে এখন নিয়মিত নন এক সময়ের ব্যস্ত তারকা অপু বিশ্বাস

No comments