Breaking News

‘বেফাঁস’ মন্তব্য ট্রাম্পের, করোনা সংক্রমণ নিয়ে

সংক্রমণ কমার উপায় নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা বেশি হচ্ছে বলেই আমেরিকার বিভিন্ন রাজ্যে সংক্রমণ বেড়ে যাচ্ছে। এখনই পরীক্ষা বন্ধ করলে দেখা যাবে সংক্রমণ হলেও খুবই কম হচ্ছে।

গতকাল সোমবার বয়স্ক নাগরিকদের সহযোগিতাবিষয়ক এক সভায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন।

বিভিন্ন সময়ে করোনা নিয়ে ট্রাম্পের বক্তৃতা ঘিরে আলোচনা-সমালোচনা হয়েছে। এর আগে তিনি বলেন, সারা বিশ্বের মধ্যে আমেরিকায় বেশি করে টেস্টিং হচ্ছে, এ কারণেই অন্য দেশের চেয়ে করোনায় সংক্রমিতের সংখ্যা আমেরিকায় বেশি।

গতকাল সকালে এক টুইটবার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘অন্য দেশের চেয়ে আমাদের দেশে করোনার টেস্টিং ব্যাপক আকারে এবং উন্নত পদ্ধতিতে হচ্ছে (এটা আমরা খুব ভালো কাজ করছি)। এ কারণেই অনেক বেশি সংক্রমণ দেখা যাচ্ছে। টেস্টিং না হলে বা দুর্বল পদ্ধতিতে টেস্টিং হলে দেখা যেত, এই দেশে করোনা সংক্রমিত কোনো রোগীই প্রায় নেই।’

তিনি আরও বলেন, ‘করোনার টেস্টিং হলো দুদিকে ধার দেওয়া তরবারি—এটা আমাদের খারাপ অবস্থাকে প্রকাশ্য করছে। অন্যদিকে, এটা একটি ভালো কাজ।’

এ দিকে করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৪২৫ জন মারা গেছে। এর আগের দিন মৃত্যু ছিল ৩২৬ জনের। সবশেষ ২ মাস ২১ দিন আগে এভাবে টানা দুইদিন ৫০০’র কম মৃত্যু দেখেছে দেশটি।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সবশেষ হিসেব অনুযায়ী, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ২২ লাখ। মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ১৮ হাজারের বেশি। আর সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৯ হাজার ৮৬৬ জন।

The post ‘বেফাঁস’ মন্তব্য ট্রাম্পের, করোনা সংক্রমণ নিয়ে appeared first on Bangla News Express.



from Bangla News Express https://ift.tt/3fwZIvw
via IFTTT ‘বেফাঁস’ মন্তব্য ট্রাম্পের, করোনা সংক্রমণ নিয়ে

No comments