নাটোরের কিশোরীকে গোসল করতে দেখে ‘ধর্ষণচেষ্টা’
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নিজ বাড়িতে গোসল করার সময় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে পাশের বাড়িতে কাজ করতে আসা এক রাজমিস্ত্রির বিরুদ্ধে।
ওই সময় চিৎকারে অন্য প্রতিবেশীরা এগিয়ে এসে কিশোরীকে উদ্ধার করে। পরে মোহাম্মদ রফিক (৩২) নামের ওই রাজমিস্ত্রিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
গতকাল সোমবার বড়াইগ্রামের গোপালপুর সরকারপাড়া এলাকায় কিশোরীর বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস।
জানা যায়, ওই কিশোরী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। অপরদিকে অভিযুক্ত মোহাম্মদ রফিক পাবনার ঈশ্বরদী উপজেলার আটঘরিয়া গ্রামের আবদুল করিম বেনুর ছেলে।
স্থানীয়রা জানান, কিশোরীর বাবা-মা জীবিকার প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন। গতকাল বিকেলে একা বাড়িতে গোসল করার সময় হঠাৎ পাশের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে আসা রফিক তার বাড়িতে প্রবেশ করে।
তিনি কিশোরীকে গোসল করতে দেখে জড়িয়ে ধরেন এবং ধর্ষণের চেষ্টা চালান। কিশোরীর চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে রাজমিস্ত্রিকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
ওসি দিলিপ কুমার দাস জানান, এ বিষয়ে থানায় মামলা রুজু করা হয়েছে। আসামি রফিককে আজ মঙ্গলবার দুপুরে নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সূত্র/ আমাদের সময়
- তসলিমা নাসরিনের কবিতাআইরিনের কণ্ঠে
- ‘বেফাঁস’ মন্তব্য ট্রাম্পের, করোনা সংক্রমণ নিয়ে
- পাশে চিরকুট, একই রশিতে স্বামী ও অন্তঃস্বত্ত্বা স্ত্রী’র ঝুলন্ত লাশ
- নাটোরের কিশোরীকে গোসল করতে দেখে ‘ধর্ষণচেষ্টা’
- বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না শামীমাকে
The post নাটোরের কিশোরীকে গোসল করতে দেখে ‘ধর্ষণচেষ্টা’ appeared first on Bangla News Express.
from Bangla News Express https://ift.tt/30OCRYq
via IFTTT নাটোরের কিশোরীকে গোসল করতে দেখে ‘ধর্ষণচেষ্টা’



No comments