সরাসরি ভর্তি পরীক্ষা নেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়
স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা সরাসরি নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের ২৫২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকালে রাবির শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে সভা হয়। সভাপতিত্ব করেন রাবি উপাচার্য এম আবদুস সোবহান। সভায় জুম অ্যাপের মাধ্যমে শিক্ষকরা যুক্ত ছিলেন।
রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান জানান, শিক্ষা পরিষদের আজকের সভায় শিক্ষার্থীদের সশরীর উপস্থিতির মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত কমিটি পরীক্ষা পদ্ধতির বিস্তারিত পরে নির্ধারণ করবে।
- সেলিমের ছেলের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
- বাবার চেহলাম শেষে কর্মস্থলে ফেরা হলো না তাদের
- সরাসরি ভর্তি পরীক্ষা নেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়
- আগামীকাল পূর্ণ হবে এক বছরের নিষেধাজ্ঞা, মুক্ত হচ্ছেন সাকিব
- ছিনতাই করত তারা, ভিন্ন পেশার আড়ালে
The post সরাসরি ভর্তি পরীক্ষা নেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় appeared first on Bangla News Express.
from Bangla News Express https://ift.tt/2HHgjlh
via IFTTT সরাসরি ভর্তি পরীক্ষা নেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়



No comments