১০০% অক্সফোর্ডের ভ্যাকসিন সবার দেহেই কার্যকর হবে
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি কোভিড-১৯ টিকাটি সব বয়সী মানুষের দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেছে। এ ছাড়া দেখা গেছে, প্রাপ্তবয়স্কদের মধ্যে এর বিরূপ প্রতিক্রিয়াও কম। সোমবার ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। বিবিসি।
মহামারী করোনার বিরুদ্ধে কার্যকর একটি টিকাকেই এখন ‘গেম চেঞ্জার’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কেননা এ ভাইরাস ইতোমধ্যে কোটি কোটি মানুষের দেহে সংক্রমণ ঘটিয়ে সাড়ে ১১ লাখের বেশি প্রাণ কেড়ে নিয়েছে, অচল করে দিয়েছে বিশ্ব অর্থনীতি আর বিশ্বব্যাপী ব্যাহত করেছে জনমানুষের জীবনযাপন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা প্রাপ্তবয়স্কদের দেহে করোনার বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে, এমন অ্যান্টিবডি ও টি-সেল তৈরি করেছে। গবেষণা-সংশ্লিষ্ট দুই ব্যক্তির উদ্ধৃতি দিয়ে এমন তথ্য জানিয়েছে দৈনিকটি।
এবার প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবীর দেহে ইমিউনোজেনিসিটি রক্ত পরীক্ষার পর এসব তথ্য পাওয়া গেছে। গত জুলাইয়েও দেখা গিয়েছিল, ১৮ থেকে ৫৫ বছর বয়সী সুস্থ প্রাপ্তবয়স্ক একদল স্বেচ্ছাসেবীর দেহে ‘শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা’ তৈরি করেছে অক্সফোর্ডের এই টিকা।
যৌথভাবে টিকাটি তৈরির কাজ করছে অ্যাস্ট্রাজেনেকা। কোম্পানিটির এক মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘প্রাপ্তবয়স্ক ও কম বয়সীদের মধ্যে একই রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি এবং করোনায় যাদের অবস্থা গুরুতর হওয়ার শঙ্কা বেশি, সেই প্রাপ্তবয়স্কদের দেহে বিরূপ প্রতিক্রিয়া কম হওয়ার বিষয়টি আশাব্যঞ্জক।’
শিগগিরই টিকাটির গবেষণাসংক্রান্ত এই ফলাফল কোনো একটি ক্লিনিক্যাল জার্নালে প্রকাশ করা হবে বলে জানালেও তা কোন জার্নালে প্রকাশিত হবে, এ নিয়ে কিছু জানায়নি ফিন্যান্সিয়াল টাইমস। তবে করোনার টিকা তৈরির বৈশ্বিক প্রতিযোগিতায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকাটি রয়েছে শীর্ষে।
- পাচারের অর্থে বিদেশে বিলাসী জীবন, কানাডায় পিকে হালদারের বাড়ি ও মার্কেট
- চাঁদে মিলেছে প্রচুর পানি
- রাজধানীর মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য
- ১০০% অক্সফোর্ডের ভ্যাকসিন সবার দেহেই কার্যকর হবে
- সেলিমের ব্যক্তিগত সহকারী দিপু গ্রেপ্তার
The post ১০০% অক্সফোর্ডের ভ্যাকসিন সবার দেহেই কার্যকর হবে appeared first on Bangla News Express.
from Bangla News Express https://ift.tt/2TzjKfX
via IFTTT ১০০% অক্সফোর্ডের ভ্যাকসিন সবার দেহেই কার্যকর হবে



No comments