ঘটনা দেখার পর আরও চারজনের ধর্ষণচেষ্টা, প্রেমিকাকে ‘ধর্ষণ’
বরিশালের আগৈলঝাড়ায় প্রেমিকের সঙ্গে পূজা দেখতে গিয়েছিলেন এক কলেজছাত্রী। তাকে একটি ইট ভাটায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন প্রেমিক। আর এ ঘটনা দেখে ফেলেন স্থানীয় চার যুবক।
পরে ওই চার যুবক ওই কলেজছাত্রীকে তুলে নিয়ে তিন কিলোমিটার দূরের একটি বিদ্যালয়ের কক্ষে আটক রেখে ধর্ষণের চেষ্টা চালান। পরে আজ মঙ্গলবার ভুক্তভোগী বাদী হয়ে তার প্রেমিকসহ পাঁচজনের নামে মামলা দায়ের করেছেন।
স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের এক কলেজছাত্রীর সঙ্গে একই উপজেলা বাকাল গ্রামের অসিম মন্ডলের ছেলে নয়ন মন্ডলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
প্রেমের সূত্র ধরে নয়ন মন্ডলের সঙ্গে ওই ছাত্রী দর্গাপূজার অষ্টমীর দিন অর্থাৎ গত শনিবার ঘুরতে যান। তার প্রেমিক তাকে জোবারপাড় ইটের ভাটায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
প্রেমিক কর্তৃক প্রেমিকাকে ধর্ষণের এ ঘটনা দেখে ফেলেন ওই ইউনিয়নের বাকাল গ্রামের সুন্দর আলী ফকিরের ছেলে ইমু ফকির, রুস্তম পাইকের ছেলে সুজন পাইক, অমল বাঘলের ছেলে সুমন বাঘল, আব্দুল মালেক মিয়ার ছেলে পারভেজ মিয়া।
তারা ওই কলেজছাত্রী ও তার প্রেমিক নয়নকে তুলে নিয়ে প্রায় তিন কিলোমিটার দূরে বাকালহাট নাম স্থানে একটি বিদ্যালয়ের দুটি ভিন্ন কক্ষে তাদের আটক রাখেন। পরে ওই যুবকরা আটকে রাখা কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালান।
এ ঘটনায় ওই কলেজ ছাত্রী বাদী হয়ে আজ মঙ্গলবার সকালে নয়ন মন্ডলের বিরুদ্ধে ধর্ষণ ও অন্য চারজনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকতা উপ-পরিদর্শক (এসআই) তৈয়বুর রহমান জানান, ভুক্তেভোগী ওই কলেজছাত্রী থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
ওই কলেজছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
- সেলিমের ছেলের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
- বাবার চেহলাম শেষে কর্মস্থলে ফেরা হলো না তাদের
- সরাসরি ভর্তি পরীক্ষা নেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়
- আগামীকাল পূর্ণ হবে এক বছরের নিষেধাজ্ঞা, মুক্ত হচ্ছেন সাকিব
- ছিনতাই করত তারা, ভিন্ন পেশার আড়ালে
The post ঘটনা দেখার পর আরও চারজনের ধর্ষণচেষ্টা, প্রেমিকাকে ‘ধর্ষণ’ appeared first on Bangla News Express.
from Bangla News Express https://ift.tt/2HBZAiP
via IFTTT ঘটনা দেখার পর আরও চারজনের ধর্ষণচেষ্টা, প্রেমিকাকে ‘ধর্ষণ’



No comments