ধর্ষণের অভিযোগে কিশোর গ্যাং লিডার সানি গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে কিশোর গ্যাং লিডার সানিকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে শিয়াচর তক্কারমাঠ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃত সানী ফতুল্লা থানার শিয়াচর গনি হাজী বাড়ির মোড় এলাকার আক্কাস আলীর পুত্র ও স্থানীয় শ্রমিক লীগ নেতা ঈমান আলীর ভাতিজা।
ধর্ষণের শিকার হওয়া কিশোরী স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
ধর্ষিতার মা জানান, রোববার (২৫ অক্টোবর) তিনি তার মেয়েকে পাশের ফ্ল্যাটের এক নারীর কাছে রেখে চাষাড়ায় ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গিয়েছিলেন।
দুপুর সাড়ে তিনটার দিকে তার মেয়ে দুপুরের খাবার খেতে নিজেদের কক্ষে গেলে দরজা খোলা পেয়ে বখাটে সানী কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়ে জোরপূর্বক তার মেয়েকে ধর্ষণ করে।
বিষয়টি টের পেয়ে পাশের ফ্ল্যাটের নারীসহ একাধিক জন দরজা খোলার জন্য চিৎকার করলে ধর্ষক সানী দরজা খুলে বীরদর্পে তাদের সামনে দিয়ে বের হয়ে যায়। এরপর মেয়ে তাকে ফোন করে জানায়, দরজা খোলা পেয়ে সানী তাদের ঘরে প্রবেশ করে তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ আসলাম হোসেন জানান, অভিযুক্ত ধর্ষক সানীকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, শ্রমীক লীগ নেতা চাচা ঈমান আলীর শেল্টারে ফতুল্লার শিয়াচর তক্কারমাঠ এলাকায় মাদক ব্যবসাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্ম দিয়ে দাবড়িয়ে বেড়াচ্ছে মাদক ব্যবসায়ী সানী ওরফে ভাতিজা সানী। সানী দীর্ঘদিন ধরে ফেনসিডিল, বিদেশী মদ, গাঁজা, ইয়াবাসহ মাদকের রমরমা পাইকারী ও খুচরা ব্যবসা চালিয়ে আসছে। মাদক ব্যবসা নিয়ন্ত্রণে সে গড়ে তুলেছে একশ্রেণীর মাদকাসক্ত উঠতি বয়সীদের নিয়ে সন্ত্রাসী বাহিনী। সম্প্রতি মদসহ সানীর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারাইল হয়।
সূত্র/ নয়াদিগন্ত
- সর্বকালের 25 টি সেক্সিস্ট চলচ্চিত্র
- ফরাসি পণ্য বয়কটের ডাক দিলেন এরদোগান
- ধর্ষণের অভিযোগে কিশোর গ্যাং লিডার সানি গ্রেফতার
- হাসপাতালে জাফরুল্লাহ, সমাবেশে হঠাৎ অসুস্থ
- স্কুলছাত্রকে নির্যাতন করে ভিডিও ধারণ
The post ধর্ষণের অভিযোগে কিশোর গ্যাং লিডার সানি গ্রেফতার appeared first on Bangla News Express.
from Bangla News Express https://ift.tt/37KqpfY
via IFTTT ধর্ষণের অভিযোগে কিশোর গ্যাং লিডার সানি গ্রেফতার



No comments