‘নেতা কোহলি কিছুই অর্জন করতে পারেননি’: কোহলি
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতকে ৫৫ টেস্টে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন ৩৩ টিতে। যা ভারতের কোন অধিনায়কের সর্বোচ্চ টেস্ট জয়ের রেকর্ড।
৮৯ ওয়ানডেতে ইতোমধ্যে জয়ের সংখ্যাটা ৬২ যা ভারতীয় অধিনায়কদের মধ্যে চতুর্থ অবস্থানে। অবশ্য মাহেন্দ্র সিং ধোনি, মোহাম্মদ আজহার উদ্দিন ও সৌরভ গাঙ্গুলিদের নেতৃত্ব দেওয়া ম্যাচের সংখ্যা ছিল দেড় থেকে দ্বিগুণ।
কোহলির নেতৃত্বে টি-টোয়েন্টিতে ৩৭ ম্যাচে ২২ টি জিতেছে আকাশি নীল জার্সিধারীরা। তার সামনে কেবলই মাহেন্দ্র সিং ধোনি, ৭২ ম্যাচের ৪১ টিতেই দলকে জিতিয়েছেন ক্যাপ্টেন কুল।
অধিনায়ক হিসেবে অর্জনের খাতাটা ইতোমধ্যে ভারীই বলা যায়। নিজেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগতো সামনে থাকছেই। তবে সাবেক ভারতীয় ব্যাটসম্যান গৌতম গম্ভীর বলছেন এখনো অনেক কিছু অর্জন করার বাকি আছে কোহলির। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে যতটা সফল কোহলি ততটাই ব্যর্থ আইপিএলে। লম্বা সময় নেতৃত্ব দিয়েও র্য্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে জেতাতে পারেননি কোন শিরোপা।
‘স্টার স্পোর্টস’ এর ‘ক্রিকেট কানেক্টেড’ শোতে গৌতম গম্ভীর বলছেন অধিনায়ক হিসেবে কিছুই জিততে পারেনি। মূলত বড় কোন শিরোপাকেই ঈঙ্গিত করেছেন সাবেক বাঁহাতি ওপেনার।
তিনি বলেন, ‘এটি দলীয় খেলা। আপনি নিজের রান করে রাখতে পারেন। ব্রায়ান লারা এমন একজন যে লোকে তাকে পছন্দ করে, তার অনেক রান আছে। জ্যাক ক্যালিসের মত ক্রিকেটার আছে যিনি কিছুই জিততে পারেননি।’
‘সত্যি বলতে নেতা হিসেবে ভিরাট কোহলি এখনো কিছুই অর্জন করতে পারেননি। তার অনেক কিছুই জেতার বাকি। আপনি অনেক বেশি রান করতে পারেন তবে আমার মতে যতক্ষণ না কোন বড় শিরোপা জিতবেন ততক্ষণ পর্যন্ত ক্যারিয়ারকে পূর্ণতা দিতে পারবেন না’
কোহলির নেতৃত্বে আইসিসি ইভেন্টে সেরা সাফল্য বলতে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি। সেবার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হেরে শিরোপা বঞ্চিত হয় কোহলি এন্ড কোং। সবশেষ বিশ্বকাপে রাউন্ড রবিন পর্বে অসাধারণ পারফরম্যান্স করে সেমিফাইনালে নিউজিল্যান্ড বাধা টপকাতে ব্যর্থ হয় ভারত।
ব্যাট হাতে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়ে বেশ অবদান রাখেন গৌতম গম্ভীর। বড় মঞ্চে দলের গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে ওঠার মাধ্যমে বড় খেলোয়াড়ের প্রমান মিলে উল্লেখ করে সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যান বলেন, ‘যা আপনাকে একজন ভালো খেলোয়ার থেকে অনেক ভালো খেলোয়াড়ে পরিণত করে তা হল গুরুত্বপূর্ণ খেলাগুলোতে আপনি যা করেন।’
সূত্র/Cricket97
- ‘নেতা কোহলি কিছুই অর্জন করতে পারেননি’: কোহলি
- করোনা: কবে হবে এইচএসসি পরীক্ষা?
- ‘সন্তান বেইচাও ক্ষান্ত হয় নাই স্বামী, টাকার লাইগা বাইন্দা পিটাইলো’
- টাকা বিনীময় করোনার সনদ দেয় হয়
- ওয়ার্ডবয়কে অব্যাহতি, হাসপাতালে করোনা রোগীকে যৌন হয়রানি
The post ‘নেতা কোহলি কিছুই অর্জন করতে পারেননি’: কোহলি appeared first on Bangla News Express.
from Bangla News Express https://ift.tt/2BcjOwm
via IFTTT ‘নেতা কোহলি কিছুই অর্জন করতে পারেননি’: কোহলি



No comments