Breaking News

গৌতম গম্ভীর: ‘তিনে ব্যাট করলে সব রেকর্ড ধোনির থাকত’

ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর বিশ্বাস করেন মাহেন্দ্র সিং ধোনি যদি ওয়ানডে ফরম্যাটে নিয়মিত তিন নম্বরে ব্যাট করতেন তাহলে ব্যাটিংয়ের অনেক রেকর্ড ধোনির হত, ভিন্ন এক ক্রিকেটার হতে পারতেন ধোনি।

গৌতম গম্ভীরের দিকে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় কোন এক লক্ষ্য তাড়া করতে ভিরাট কোহলি ও মাহেন্দ্র সিং ধোনির মধ্য থেকে তিনি কাকে বেঁছে নিবেন?

স্টার স্পোর্টসের শো ক্রিকেট কানেক্টেডে গৌতম গম্ভীর উত্তর দিতে যেয়ে বলেন, ‘এই তুলনা করাটা খুব কঠিন। কারণ একজন ৩ নম্বরে ব্যাট করে, আরেকজন ৬ বা ৭ নম্বরে।’

তবে গম্ভীর মনে করেন যেরকম ফ্ল্যাট পিচে খেলা হয়, বর্তমানে বোলারদের যে মান তাতে মাহেন্দ্র সিং ধোনি তিন নম্বরে নিয়মিত ব্যাট করলে অধিকাংশ রেকর্ডই ভেঙে দিতে পারতেন। সেজন্য ধোনিকেই বেঁছে নেন তিনি।

‘সম্ভবত আমি এমএস ধোনিকে বেঁছে নিতাম। ফ্ল্যাট উইকেটে তিন নম্বরে নামা ধোনি সাথে বর্তমানে যে বোলিং অ্যাটাকের কোয়ালিটি।’

‘শ্রীলঙ্কা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকান। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেটের যে কোয়ালিটি তাতে মাহেন্দ্র সিং ধোনি সম্ভাব্য সব রেকর্ডই ভেঙে ফেলতেন।’

‘আমার মতে বিশ্ব ক্রিকেট ধোনিকে তিন নম্বরে ব্যাটিং করতে দেখা থেকে বঞ্চিত হয়েছে। যদি ধোনি অধিনায়ক না হতেন এবং তিন নম্বরে ব্যাট করতেন তাহলে হয়তো বিশ্ব অন্যরকম এক ধোনিকে দেখতো। তার রানের ঝুলিতে আরো অনেক রান থাকত, সে অনেক রেকর্ড ভাঙত।’

৯০ টেস্ট, ৩৫০ ওয়ানডে ও ৯৮ টি-টোয়েন্টি খেলা মাহেন্দ্র সিং ধোনির রান যথাক্রমে ৪৮৭৬, ১০৭৭৩ ও ১৬১৭। তিন ফরম্যাট মিলে ধোনির সেঞ্চুরি ১৬ টি, ফিফটি ১০৮ টি।

সূত্র/ Cricket97

The post গৌতম গম্ভীর: ‘তিনে ব্যাট করলে সব রেকর্ড ধোনির থাকত’ appeared first on Bangla News Express.



from Bangla News Express https://ift.tt/2UKk2li
via IFTTT গৌতম গম্ভীর: ‘তিনে ব্যাট করলে সব রেকর্ড ধোনির থাকত’

No comments