সূচক ও লেনদেন ইতিবাচক প্রভাব
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনের শুরু থেকেই ক্রয় প্রেসারে বাড়তে থাকে সূচক। মঙ্গলবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩ কোটি টাকা।
আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৯৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬৭ পয়েন্ট বেডে অবস্থান করছে ৯১৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৫ কোটি ৩০ লাখ ৭৮ হাজার টাকা।
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৫ পয়েন্ট কমে অবস্থান করে ৩৯৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করে ৯১৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করে ১৩২৪ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৬১ কোটি ৫৪ লাখ ৩৩ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৭ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৮৮টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ কোটি ৭০ লাখ ৯০ হাজার টাকা।
সূত্র/শেয়ারবাজারনিউজ/মু
- তসলিমা নাসরিনের কবিতাআইরিনের কণ্ঠে
- ‘বেফাঁস’ মন্তব্য ট্রাম্পের, করোনা সংক্রমণ নিয়ে
- পাশে চিরকুট, একই রশিতে স্বামী ও অন্তঃস্বত্ত্বা স্ত্রী’র ঝুলন্ত লাশ
- নাটোরের কিশোরীকে গোসল করতে দেখে ‘ধর্ষণচেষ্টা’
- বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না শামীমাকে
The post সূচক ও লেনদেন ইতিবাচক প্রভাব appeared first on Bangla News Express.
from Bangla News Express https://ift.tt/2YDxPex
via IFTTT সূচক ও লেনদেন ইতিবাচক প্রভাব




No comments