বিশ্বকাপ আয়োজন ‘অসম্ভব’, ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন সিইও
নানা জল্পনা কল্পনার মধ্যেই ঝুলে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। কয়েক দফা সভা শেষেও এখনো কোন সিদ্ধান্তে আসতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এদিকে আয়োজক ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস বাস্তবতা মেনেই বলছেন যথাসময়ে বিশ্বকাপ আয়োজন অসম্ভব।
মূলত অংশগ্রহণকারী দেশগুলোর কয়েকটিতে করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক না হওয়া এবং সীমান্তে নিষেধাজ্ঞার কারণেই তার এমন ধারণা।
করোনাকালে শতাধিক কর্মী ছাঁটাই, বেতন কর্তনসহ নানা ইস্যুতে বিতর্কিত ছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস। অভিযুক্ত রবার্টস চাকরি হারাতে যাচ্ছেন জানা গিয়েছিল আগেই। এবার আর্ল এডিংস জানালেন অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহীর নাম। রবার্টসের স্থলাভিষিক্ত হচ্ছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান নিক হকলি।
Cricket Australia Chief Executive Kevin Roberts has today confirmed his resignation from the role, with Nick Hockley appointed as Interim Chief Executive. https://t.co/4RprxcCsk4 pic.twitter.com/oICQLlBxYG
— Cricket Australia (@CricketAus) June 16, 2020
১৮ মাস কাজ করা কেভিন রবার্টসের সাথে চুক্তি চলমান অবস্থাতেই বরখাস্ত করা হয়।করোনা ভাইরাস প্রভাবে অস্ট্রেলিয়ার বড় খেলাধুলা ইভেন্টগুলোতে বরখাস্ত হওয়া তৃতীয় প্রধান নির্বাহী রবার্টস। করোনায় খেলাধুলা ও সীমান্ত বন্ধ থাকাটাই সংগঠনগুলোকে আর্থিক ক্ষতির মুখে ফেলেছে। কর্মীদের সাময়িক ছুটি দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ক্ষতি কমানোর চেষ্টা করছে। এমনকি তারা খেলোয়াড়দের বেতন কাটার প্রস্তাবও দেয়।
অক্টোবর-নভেম্বরে ক্রিকেট অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে। তবে করোনা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দেশে। এ ছাড়া বেশিরভাগ দেশেই সীমান্ত খুলে দেওয়া হয়নি এখনো। ফলে এত অল্প সময়ে সবকিছু প্রস্তুত করে বিশ্বকাপ আয়োজন অসম্ভবই বলছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান।
ভিডিও কনফারেন্সে গণমাধ্যমের সাথে আলাপে আর্ল এডিংস বলেন, ‘আমি বলবো যে অসম্ভব (বিশ্বকাপ আয়োজন)। ১৬ টি দেশকে আনার চেষ্টা করা হচ্ছে যেখানে বেশিরভাগ দেশে করোনা ভাইরাস সংক্রমণ বেড়েই চলছে। ফলে যথাসময়ে বিশ্বকাপ আয়োজন অবাস্তব অথবা অনেক কঠিন বলা যায়।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ইতোমধ্যে বেশ কিছু বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে আইসিসিকে। সব দিক বিবেচনা করে আগামী মাসে আইসিসি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে বলে জানানো হয়েছে।
সূত্র/ Cricket97
- তসলিমা নাসরিনের কবিতাআইরিনের কণ্ঠে
- ‘বেফাঁস’ মন্তব্য ট্রাম্পের, করোনা সংক্রমণ নিয়ে
- পাশে চিরকুট, একই রশিতে স্বামী ও অন্তঃস্বত্ত্বা স্ত্রী’র ঝুলন্ত লাশ
- নাটোরের কিশোরীকে গোসল করতে দেখে ‘ধর্ষণচেষ্টা’
- বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না শামীমাকে
The post বিশ্বকাপ আয়োজন ‘অসম্ভব’, ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন সিইও appeared first on Bangla News Express.
from Bangla News Express https://ift.tt/2Y3QRM5
via IFTTT বিশ্বকাপ আয়োজন ‘অসম্ভব’, ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন সিইও



No comments