আয়োজন করতে চায় নিউজিল্যান্ড, আইসিসি চাইলে টি-টোয়েন্টি বিশ্বকাপ
করোনা প্রভাবে ঝুলে আছে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। দফায় দফায় বৈঠক করেও সিদ্ধান্তে পৌঁছাতে পারছেনা আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)।
এদিকে আয়োজক ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান জানালেন বর্তমান পরিস্থিতি আমলে নিলে যথাসময়ে বিশ্বকাপ আয়োজনের চিন্তা অবাস্তব। ক্রিকেট খেলুড়ে বেশ কয়েকটি দেশে করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক পর্যায়ে আসেনি।
অন্যদিকে কয়েকদিন আগে করোনামুক্ত দেশ হিসেবে স্বীকৃত হয় নিউজিল্যান্ড। করোনার প্রভাব খুব একটা ছুঁতে পারেনি কিউইদের রাজ্যে।
আর এই সুযোগ কাজে লাগিয়ে আইসিসি চাইলে বিশ্বকাপের আয়োজকও হতে পারে তারা। শুরু থেকেই সাবধানতা অবলম্বন করা নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা যায় বলছেন সাবেক অজি ক্রিকেটার ডিন জোন্সও। তবে দেশটির ক্রীড়া মন্ত্রী জানালেন এ সিদ্ধান্ত নিবে আইসিসি। গ্রীষ্মের আগে দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ব্যাপারেও ভাবছেনা তারা।
- তসলিমা নাসরিনের কবিতাআইরিনের কণ্ঠে
- ‘বেফাঁস’ মন্তব্য ট্রাম্পের, করোনা সংক্রমণ নিয়ে
- পাশে চিরকুট, একই রশিতে স্বামী ও অন্তঃস্বত্ত্বা স্ত্রী’র ঝুলন্ত লাশ
- নাটোরের কিশোরীকে গোসল করতে দেখে ‘ধর্ষণচেষ্টা’
- বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না শামীমাকে
সংবাদ সংস্থা এএনআই কে নিউজিল্যান্ডের ক্রীড়া মন্ত্রী গ্র্যান্ট রবার্টসন বলেন, ‘এই সিদ্ধান্ত পুরোপুরি আইসিসির। বছরের শুরুতে বেশ সফলতার সাথে নারী বিশ্বকাপ আয়োজন করে অস্ট্রেলিয়া। আমি নিশ্চিত সব ক্রিকেট ভক্তরা আশাবাদী যে পুরুষদের বিশ্বকাপও পরিকল্পনা অনুযায়ীই হবে।’
পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত আইসিসির। নিউজিল্যান্ড আপাতত আগামী বছর সূচী অনুযায়ী নারী বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে। রবার্টস যোগ করেন, ‘যাইহোক, নিউজিল্যান্ড ও নিউজিল্যান্ডাররা আগামী বছর আইসিসি মহিলা বিশ্বকাপে দলগুলোকে আতিথেয়তা দেওয়ার অপেক্ষায় আছে।’
করোনামুক্ত দেশ হওয়াতে অন্যান্য দ্বিপাক্ষিক সিরিজগুলোর নিরপেক্ষ ভেন্যু হতে পারে নিউজিল্যান্ড। এ নিয়ে বেশ আলোচনা হচ্ছে সাম্প্রতিক সময়ে। তবে নিউজিল্যান্ড ক্রীড়া মন্ত্রী জানালেন আপাতত সেটিও সম্ভব না। কারণ দেশে বহিরাগত অনুপ্রবেশ এখনো বন্ধ রেখেছে দেশটির সরকার।
এ প্রসঙ্গে রবার্টস বলেন, ‘এ সময় নিউজিল্যান্ডের সীমানাগুলো বহিরাগতদের অনুপ্রেবেশে নিষেধাজ্ঞা অব্যাহত আছে। সুতরাং এ সময়ে নিউজিল্যান্ডে অন্য দেশ কর্তৃক কোন খেলাধুলা আয়োজন সম্ভব হচ্ছেনা। গ্রীষ্মের মৌসুমে আবারও ক্রিকেট শুরু হবে। নিঃসন্দেহে কিছু আগ্রহী খেলোয়াড় ইতোমধ্যে অনুশীলন শুরু করেছেন।’
সূত্র/Cricket97
- তসলিমা নাসরিনের কবিতাআইরিনের কণ্ঠে
- ‘বেফাঁস’ মন্তব্য ট্রাম্পের, করোনা সংক্রমণ নিয়ে
- পাশে চিরকুট, একই রশিতে স্বামী ও অন্তঃস্বত্ত্বা স্ত্রী’র ঝুলন্ত লাশ
- নাটোরের কিশোরীকে গোসল করতে দেখে ‘ধর্ষণচেষ্টা’
- বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না শামীমাকে
The post আয়োজন করতে চায় নিউজিল্যান্ড, আইসিসি চাইলে টি-টোয়েন্টি বিশ্বকাপ appeared first on Bangla News Express.
from Bangla News Express https://ift.tt/2zGanoG
via IFTTT আয়োজন করতে চায় নিউজিল্যান্ড, আইসিসি চাইলে টি-টোয়েন্টি বিশ্বকাপ



No comments